Dhaka , Wednesday, 16 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square পরকীয়া: কী, কেন ও আইনের দৃষ্টিতে এর অবস্থান fa fa-square কবিরহাটে গভীর রাতে খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি, চোর ধরতে পুলিশের অভিযান fa fa-square মায়ের আঁচল ছেড়ে উচ্চশিক্ষার পথে, দূর শহরে শিক্ষার্থীদের নীরব লড়াই fa fa-square নোয়াখালী জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার, ছিলেন প্রায় দুই বছর আত্মগোপনে, fa fa-square কবিরহাটে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন fa fa-square নোয়াখালীতে মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের fa fa-square কোম্পানীগঞ্জে সালিশে শাহীন হত্যা, ১৪ বছর পর আদালতের রায়: একজনের যাবজ্জীবন fa fa-square নোয়াখালীতে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৩ fa fa-square নোয়াখালীর হাতিয়ায় আবারও শ্রেণীকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী fa fa-square নোবিপ্রবিতে মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার, ছিলেন প্রায় দুই বছর আত্মগোপনে,

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলে অর্থায়নের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ার ভট্র কুঠির এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমন ভট্র ওই এলাকার দুঃখ হরণ ভট্রের ছেলে। ২০২২ সাল থেকে তিনি নোয়াখালী জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ইমন ভট্র আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে প্রায় দুই বছর পর অসুস্থ নয় মাস বয়সী মেয়ে ইচ্ছেকে দেখতে ঢাকা থেকে নিজ বাড়িতে আসেন তিনি। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। ওই মিছিলে জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র অর্থায়ন করেছেন বলে অভিযোগ ওঠে।

এর পরদিন গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মিছিলে অর্থায়নের অভিযোগে ইমন ভট্রকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, ইমন ভট্রের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

পরকীয়া: কী, কেন ও আইনের দৃষ্টিতে এর অবস্থান

নোয়াখালী জেলা যুবলীগ সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার, ছিলেন প্রায় দুই বছর আত্মগোপনে,

প্রকাশিত: 05:19:09 pm, Tuesday, 15 September 2026