Dhaka , Thursday, 22 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড fa fa-square সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কনস্যুলার সহায়তা ও আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন? fa fa-square কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত fa fa-square হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার, মীমাংসার চেষ্টার অভিযোগ fa fa-square কিশোর গ্যাং দমনে সব উপজেলায় প্রতিরোধ কমিটি, সভাপতি ইউএনও ও সদস্য সচিব ওসি fa fa-square কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার fa fa-square নোয়াখালীতে ১৮৭ ইউনিটের জায়গায় ৬ হাজার ইউনিট, বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!হতবাক পরিবার fa fa-square চ্যানেল এসের হাতিয়া উপজেলা প্রতিনিধি হলেন নোয়াখালীর খবর হাতিয়া প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিব fa fa-square নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কবিরহাট সরকারি কলেজে ক্রীড়াসামগ্রী বিতরণ।

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কবিরহাট সরকারি কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য ও কবিরহাট ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম মোমিত ফয়সালের সহযোগিতায় এ ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
ক্রীড়াসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও আগ্রহী করবে এবং নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহ জোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কবিরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৌরভ হোসেন কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক আব্দুল বাছেত হিরন, কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির এবং কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুন।

ক্রীড়াসামগ্রী বিতরণকালে গোলাম মোমিত ফয়সাল বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।

তাই শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।”

তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং সুস্থ-সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত,

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে কবিরহাট সরকারি কলেজে ক্রীড়াসামগ্রী বিতরণ।

প্রকাশিত: 10:58:16 am, Wednesday, 2 September 2026