1. news@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর : নোয়াখালীর খবর
  2. hello@noakhalirkhobor.com : নোয়াখালীর খবর :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা,চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ: মুরগির খামারের নিচে মাছ চাষ বন্ধের দাবি চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মাকে গলা কেটে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার, কোম্পানীগঞ্জে হৃদয়বিদারক বিদায়: ইতালিতে হত্যার শিকার একই পরিবারের তিন বাংলাদেশির দাফন সম্পন্ন,

কোম্পানীগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
  • প্রকাশিত: রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জ থানার আয়োজনে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সমাবেশ শেষে বসুরহাট বাজারের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিমের সভাপতিত্বে এবং এসআই টিপু চন্দ দাসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেল, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূইয়া বাবু এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোষ কুমার মজুমদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কোম্পানীগঞ্জকে মাদকমুক্ত করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews