ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকদের ব্যাপক অংশগ্রহণে কোম্পানীগঞ্জে উদয় বৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন উদ্বোধন

কামরুল হাসান রুবেল-
জুলাই ১৮, ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

“শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক, উদয় বৃত্তি স্বপ্ন গড়ুক”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির, কোম্পানীগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইন উদ্দিন, জমিলা খাতুন মেমোরিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসেন, আনিছুল হক নবারুণ একাডেমির শিক্ষক আবদুর রহিম, শাহাদাতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলম, হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নিজাম উদ্দিন, আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুবন্ধু মজুমদার, কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন, পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন চন্দ্র মজুমদার, শামসুল হক দাখিল মাদ্রাসার শিক্ষক আরিফুর রহমান, বসুরহাট মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ইব্রাহিম, যোগেদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজহারুল ইসলাম, চরপার্বতী এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, আবদুল হালিম করনেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন, শিউলি একরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুন নাহার, হাজারীহাট হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জীবন সুলতানা ও শেখ ফরিদ, বসুরহাট মডেল মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ অপু, বানদত্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইয়াছিন, চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শাহরিয়ার সাফায়াত, বসুরহাট কামিল মাদ্রাসার শিক্ষক শামসুল আলম, মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান এবং উদয় এইড ফাউন্ডেশনের সদস্য ইকবাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদয় বৃত্তি পরীক্ষা-২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: