Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ‘ইইই ডে-২০২৬’ উদযাপন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী ‘ইইই ডে-২০২৬’ উদযাপিত হয়েছে।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ইইই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য র‍্যালি, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং কনটেস্ট, সার্কিট অলিম্পিয়াড, মোবাইল গেমিং, লাইন ফলোয়িং রোবট, ট্রেজার হান্ট ও পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন।

সোমবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, মোবাইল গেমিং, সার্কিট অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট ও ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট ও ট্রেজার হান্টের চূড়ান্ত পর্ব এবং বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার মানজারী খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “ইইই বিভাগ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের একটি গুরুত্বপূর্ণ বিভাগ।

দুই দিনব্যাপী এ আয়োজনে বিভাগটি সফলভাবে বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করেছে। পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবটসহ নানা আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে।”
ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন সফলভাবে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, চতুর্থবারের মতো আয়োজিত ‘ইইই ডে’ এ বছর ৬ ও ৭ জুলাই অনুষ্ঠিত হয়। এতে নোবিপ্রবির ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ‘ইইই ডে-২০২৬’ উদযাপন

প্রকাশিত: 03:46:07 pm, Tuesday, 7 July 2026