Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নবনির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার (৪ জুলাই) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরের বাগানবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আমির হোসেন (বি.এসসি.)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, নোয়াখালী জেলা বিএনপির সদস্য অধ্যাপক বেলায়েত হোসেন স্বপন, বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, জেলা শাখার উপদেষ্টা মুহাম্মদ আলমগীর, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা আবুল বাশার এবং কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ফজলুল কবির ফয়সাল।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক নেতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সকাল ১০টায় শুরু হওয়া সম্মেলনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শিক্ষক সমাজের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার, শিক্ষক সমাজ ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সফলতা কামনা করা হয়। পরে শিক্ষক সমাজের ঐক্য, সংগঠনের অগ্রযাত্রা এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, নবনির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশিত: 07:55:24 am, Saturday, 4 July 2026