Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কোম্পানীগঞ্জে অন্বেষা একাডেমিক কেয়ারের ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ৯ম বর্ষে পদার্পণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অন্বেষা একাডেমিক কেয়ার সফলতার সঙ্গে ৮ বছর পূর্ণ করে ৯ম বর্ষে পদার্পণ করেছে।

এ উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা হয়।

অন্বেষা একাডেমিক কেয়ার দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জের শিক্ষার্থীদের আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটিতে ৫ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নিয়মিত একাডেমিক কোচিং, এসএসসি ও এইচএসসি স্পেশাল কোচিং প্রোগ্রাম, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, স্পোকেন ইংলিশ এবং আইটি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানের পরিচালক আফনান মেহমুদ তান্নুর জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, পরীক্ষাভিত্তিক প্রস্তুতি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অন্বেষা একাডেমিক কেয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত শিক্ষাসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ধারাবাহিক ভালো ফলাফল, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশের কারণে অন্বেষা একাডেমিক কেয়ার ইতোমধ্যে কোম্পানীগঞ্জের অন্যতম সেরা কোচিং সেন্টার হিসেবে সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৮ বছরের সফল পথচলা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কোম্পানীগঞ্জে অন্বেষা একাডেমিক কেয়ারের ৮ম বর্ষপূর্তি উদযাপন ও ৯ম বর্ষে পদার্পণ

প্রকাশিত: 03:43:09 pm, Saturday, 13 June 2026