ঢাকাFriday , 17 April 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের মুছাপুরে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ

Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এতে আর্থিক এবং সার্বিক ভাবে সহযোগিতা করেন সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিম।

স্থানীয় সূত্রে জানা যায়, মুছাপুর ইউনিয়নের রংমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, রংমালা দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা, শরাফতিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও পরীক্ষার ফাইল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. মুহিদ, মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল মোতালেব মানিক, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েল, সাবেক সদস্য সাজেদুল ইসলাম শাহেদ, মো. সাগর, কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মহিউদ্দিন জুবায়েরসহ অন্যান্য নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: