Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

নোবিপ্রবিতে অসদুপায়ে পরীক্ষা: তিন শিক্ষার্থী বহিষ্কার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে ভিন্ন ভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতদের তথ্য ও শাস্তির মেয়াদ-বিজ্ঞপ্তি অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে দুই শিক্ষার্থীকে এক বছর এবং একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

সমাজকর্ম বিভাগ (২০২৪–২৫ শিক্ষাবর্ষ):
দুই শিক্ষার্থীকে দুই টার্মের সমপরিমাণ অর্থাৎ এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

সিএসটিই বিভাগ (২০২১–২২ শিক্ষাবর্ষ): এক শিক্ষার্থীকে এক টার্মের সমপরিমাণ অর্থাৎ ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

অপরাধের ধরণ-
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরীক্ষা চলাকালীন নকলের উপকরণ বহন, তা থেকে উত্তর লেখা এবং পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। দায় প্রমাণিত হওয়ায় প্রধান পর্যবেক্ষক তাৎক্ষণিকভাবে তাঁদের খাতা বাতিল করেন। পরে শৃঙ্খলা বোর্ড চূড়ান্ত শাস্তি নির্ধারণ করে।

পুনরায় একাডেমিক কার্যক্রমে ফেরার শর্ত-
বহিষ্কারের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। একাডেমিক কার্যক্রমে পুনরায় অংশ নিতে হলে তাঁদের বাধ্যতামূলক সাইকোলজিক্যাল কাউন্সেলিং সম্পন্ন করতে হবে।
দুই শিক্ষার্থীকে ৩টি এবং একজনকে ২টি কাউন্সেলিং সেশন সম্পন্ন করে সনদ জমা দিতে হবে।
বহিষ্কারকালীন সময়ে তাঁদের ফলাফল প্রকাশ স্থগিত থাকবে, তবে পূর্ববর্তী পরীক্ষার ফল বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

নোবিপ্রবিতে অসদুপায়ে পরীক্ষা: তিন শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশিত: 06:37:07 pm, Wednesday, 8 April 2026