Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকায় বৃহত্তর নোয়াখালীর সংস্কৃতিকর্মীদের মিলনমেলা

ঢাকায় অবস্থানরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নোয়াখালী সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ মার্চ রাজধানীর মগবাজারের একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক ঐক্য জোরদার করাই ছিল আয়োজনের মূল উদ্দেশ্য।

সংগঠনের আহ্বায়ক মুকিত জাকারিয়া এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়া উদ্দিন আলম এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকার কাজী ফারুক বাবুল, Closeup One তারকা কণ্ঠশিল্পী সালমা ও রাশেদ, সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য, লিংকন হাসান, চিত্রনায়ক ও প্রযোজক পারভেজ চৌধুরী, জনপ্রিয় সংগীতশিল্পী তানজিনা রুমা, অভিনেতা সেলজুক তারিক, তানভীর মাসুদ ও সীয়াম নাছিরসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। এছাড়াও সংগঠনের সদস্য, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মুকিত জাকারিয়া বলেন, এই প্ল্যাটফর্মটি বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত মানুষের জন্য একটি সম্মিলিত উদ্যোগ। দেশের বিভিন্ন অঙ্গনে ছড়িয়ে থাকা শিল্পীরা একসঙ্গে কাজ করলে জাতীয় পর্যায়ে আরও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।
সদস্য সচিব জিয়া উদ্দিন আলম বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

ইফতার ও আলোচনাসভা ছিল সেই পথচলার প্রথম ধাপ। শিগগিরই সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বৃহত্তর নোয়াখালীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সৃজনশীল কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

নোয়াখালী সাংস্কৃতিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: 05:30:09 pm, Tuesday, 3 March 2026