Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২,

কোম্পানীগঞ্জে এইচএসসি ফলাফলে বিপর্যয়: পাসের হার মাত্র ৩৮.১৯%

শাহদাত হোসেন-
নোয়াখালীর খবর-

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ২০২৫ পরীক্ষায় কোম্পানীগঞ্জ উপজেলার ফলাফল এবার চরম হতাশাজনক। উপজেলার পাঁচটি কলেজ থেকে অংশগ্রহণকারী মোট ১,৯৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৭৩৭ জন, আর অকৃতকার্য হয়েছেন ১,১৯৩ জন। ফলে পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৮.১৯ শতাংশ, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন।

বিজ্ঞাপন

উপজেলার মধ্যে কোম্পানীগঞ্জ সরকারি কলেজ ফলাফলে শীর্ষে রয়েছে। কলেজটি থেকে অংশগ্রহণকারী ১,৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭৭ জন পাস করেছে—পাসের হার ৪২.৪৬ শতাংশ। প্রতিষ্ঠানটির ২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে হাজীরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৯ জন, পাসের হার ২৪.৩২ শতাংশ। সেখানে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ জন।

বামনী কলেজে অংশ নিয়েছে ৩১৮ জন পরীক্ষার্থী, পাস করেছে ৮৫ জন, পাসের হার ২৬.৭৩ শতাংশ।
চৌধুরীহাট কলেজে ১১২ জনের মধ্যে পাস করেছে ৩৪ জন, পাসের হার ৩০.৩৬ শতাংশ,
এবং জৈতুন নাহার মহিলা কলেজে ১০৪ জনের মধ্যে পাস করেছে ৩২ জন, পাসের হার ৩০.৭৭ শতাংশ।

উপজেলার পাঁচটি কলেজ মিলে এবার মোট ২২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা সাম্প্রতিক বছরের তুলনায় সবচেয়ে কম।

স্থানীয় শিক্ষানুরাগীরা বলেন, ফলাফলের এই ধসের কারণ খুঁজে বের করে শিক্ষার মানোন্নয়নে কলেজ প্রশাসনকে আরও উদ্যোগী হতে হবে। তারা মনে করেন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং একাডেমিক তদারকি বাড়ানোই পারে এ পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুলে দিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

সোনাইমুড়ীতে মাদকের তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন

কোম্পানীগঞ্জে এইচএসসি ফলাফলে বিপর্যয়: পাসের হার মাত্র ৩৮.১৯%

প্রকাশিত: 12:30:58 pm, Thursday, 16 October 2025