Dhaka , Sunday, 13 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম fa fa-square জিপিএ-৫ পাওয়া ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল কোম্পানীগঞ্জ ফ্রেন্ডস সোসাইটি fa fa-square নোয়াখালীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৮ fa fa-square কবিরহাটে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা fa fa-square সেনবাগে চোরাই পিকআপ ও ডিমের চালান জব্দ, ব্যবসায়ী গ্রেপ্তার fa fa-square নোয়াখালীর চাটখিলে ৬৯০ ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ নারী আটক fa fa-square কোম্পানীগঞ্জে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক fa fa-square প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করলেন নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান fa fa-square কোম্পানীগঞ্জে চালককে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, fa fa-square কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা, তরুণী আটক

স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর ২৯ বছর আজ

বিনোদন প্রতিবেদক-

নোয়াখালীর খবর-

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহকে হারানোর আজ (৬ সেপ্টেম্বর) পূর্ণ হলো ২৯ বছর। ১৯৯৬ সালের এই দিনে মাত্র ২৫ বছর বয়সে তিনি ঢাকার ইস্কাটনের বাসায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে বাংলা চলচ্চিত্রে নতুন ধারা, আধুনিক রোমান্স ও ফ্যাশন সচেতনতার সূচনা করেছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত থেকে গেছে।

মৃত্যুর পর পুলিশি তদন্তে বিষয়টি আত্মহত্যা বলা হলেও, সালমান শাহর পরিবার ও অসংখ্য ভক্ত সেই রিপোর্ট মেনে নেননি। তাদের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যা। দীর্ঘ ২৯ বছর পরও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটন হয়নি।

সালমান শাহ ছিলেন এক কালজয়ী তারকা। আধুনিক পোশাক, স্টাইলিশ চলাফেরা ও অনবদ্য অভিনয়ের মাধ্যমে তিনি নব্বইয়ের দশকে তরুণদের রূপকল্পে স্থান করে নিয়েছিলেন। বলিউড থেকেও কাজের প্রস্তাব পেয়েছিলেন, তবে সেখানকার সিনেমায় তিনি অংশ নেননি।

ভক্তদের কাছে তিনি আজও অমর—বাংলা সিনেমার ইতিহাসে “স্বপ্নের নায়ক”।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

তারেক রহমানের উদ্বোধনে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান, কোম্পানীগঞ্জেও পরিচ্ছন্নতা কার্যক্রম

স্বপ্নের নায়ক সালমান শাহকে হারানোর ২৯ বছর আজ

প্রকাশিত: 07:37:41 am, Saturday, 6 September 2025