ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী পৌরসভার উন্নয়ন কাজে ধীরগতি,খোলা ড্রেন ও অসমাপ্ত সড়কে ঝুঁকিতে নগরবাসী।

সানজিদা-অনু-
জুন ১, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী পৌরসভার বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রতা ও ধীরগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে। বিশেষ করে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকায় জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভার অনেক সড়ক সংস্কার ও উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও বাস্তবায়নে বছরের পর বছর সময় লেগে যাচ্ছে। নতুন বাসস্ট্যান্ডের পূর্ব পাশ দিয়ে পুরাতন জেলখানা সড়কের সংস্কার কাজ এর অন্যতম উদাহরণ। এলাকাবাসীর দাবি, ছয় মাসে শেষ হওয়ার মতো একটি প্রকল্প সম্পন্ন করতে প্রায় তিন বছর সময় অতিবাহিত হচ্ছে।

উন্নয়ন কাজের ধীরগতির কারণে জনদুর্ভোগের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার আগের দিন মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মিঠু নামে এক যুবক একটি রিকশাকে সাইড দিতে গিয়ে খোলা ড্রেনে পড়ে যান। ড্রেনের ঢাকনা না থাকায় ভেতরে বের হয়ে থাকা রড তার পেটে বিদ্ধ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করা এবং শরীরে ঢুকে যাওয়া মরিচাযুক্ত রডের অংশ অপসারণ করা হয়।

স্থানীয়দের ভাষ্য, এ ধরনের আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। যদিও সেগুলো ততটা ভয়াবহ ছিল না। তবে খোলা ড্রেনগুলো জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে তারা মনে করেন। তাদের প্রশ্ন, কোনো শিশু যদি ওই খোলা ড্রেনে পড়ে যেত, তাহলে পরিস্থিতি কতটা মর্মান্তিক হতে পারত?

এদিকে নতুন বাসস্ট্যান্ডের পশ্চিম পাশ দিয়ে বিদ্যুৎ অফিসমুখী সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার কাজও অত্যন্ত ধীরগতিতে চলছে বলে অভিযোগ রয়েছে। একই অবস্থা মাইজদী বাজারের পশ্চিম পাশ দিয়ে যাওয়া পুলিশ লাইন সড়কের। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা থাকলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় দুর্ভোগে পড়ছেন পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উন্নয়ন কাজ সম্পন্ন, খোলা ড্রেনগুলো নিরাপদ করা এবং প্রকল্প বাস্তবায়নে কার্যকর তদারকি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, যথাযথ নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দীর্ঘদিনের এ দুর্ভোগ থেকে নগরবাসী মুক্তি পেতে পারে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: