নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ টুটুল (২৮)। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার ১১নং বিপুলাসার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়কাচি (বাগান বাড়ি) এলাকার মৃত আনু মিয়ার ছেলে। তার মায়ের নাম বেদনা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা পুলিশ ছাতারপাইয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে টুটুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত টুটুলের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তথ্য পাওয়া গেছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য।
এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।

