নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ ও অতিরিক্ত বালুবাহী ট্রাক পরিবহনের দায়ে ৩ ট্রাক চালককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী অতিরিক্ত ভার বহন করে বালু পরিবহনের অপরাধে এসব ট্রাক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. মোঃ সাহাবুদ্দিন (৪৫)
পিতা: মৃত মফিজুল ইসলাম
সাং: পশ্চিম কানিটা গাঁও, ৯নং ওয়ার্ড, কুমিল্লা পৌরসভা
থানা: কোতয়ালী, জেলা: কুমিল্লা।
২. মোঃ মফিজুল ইসলাম (৩৫)
পিতা: আবুল কালাম
ইউনিয়ন: চুফুয়া, ৩নং ওয়ার্ড, রায়কোট,
থানা: নাঙ্গলকোট, জেলা: কুমিল্লা।
৩. মোঃ জলিল মিয়া (৩২)
পিতা: আমিন উল্যাহ
ইউনিয়ন: ধর্মপুর,কুমিল্লা।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে অতিরিক্ত ভার বহন ও অবৈধ বালু পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

