ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু:

Link Copied!

ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের ন্যায় নোয়াখালীর হাতিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।

মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত চলবে এ কর্মসূচি।
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. মশিয়ুর রহমান বলেন, জনগণকে ডিজিটাল ভূমি সেবার সঙ্গে পরিচিত করা এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভূমি সংক্রান্ত সব ক্ষেত্রে সঠিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন। এজন্য জনগণকেও সচেতন হতে হবে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: