ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে চাকরিচ্যুতির প্রতিবাদে বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সড়ক অবরোধ

হিমেল আহাম্মেদ
মে ৭, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র ‘হোসাফ পাওয়ার প্ল্যান্ট লিমিটেডের’ দুই প্রকৌশলীসহ ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৪টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর এলাকায় অবস্থিত ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এতে প্রায় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা প্ল্যান্টটিতে কর্মরত থাকলেও ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে বেতন অনিয়মিত হয়ে পড়ে। একই সঙ্গে ঈদ বোনাসও ঠিকমতো দেওয়া হয়নি। এসব বিষয়ে প্রতিবাদ জানালে সমাধানের বদলে উল্টো বিনা নোটিশে কর্মচারী ছাঁটাই শুরু হয়।

তাদের দাবি, নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় চিকিৎসার অভাবে সম্প্রতি প্ল্যান্টের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। নিহত কর্মচারীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং কর্মচারীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তারা।

কর্মকর্তা-কর্মচারীরা আরও জানান, বৃহস্পতিবার সকালে প্ল্যান্টে এসে তারা জানতে পারেন, কোনো ধরনের পূর্বনোটিশ ছাড়াই দুই প্রকৌশলীসহ ছয়জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে প্ল্যান্ট ইনচার্জও কোনো সদুত্তর দিতে পারেননি।

তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। বেতন-ভাতা নিয়মিতকরণ ও চাকরিচ্যুতদের পুনর্বহাল না করলে ভবিষ্যতে প্ল্যান্ট শাটডাউনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভকারীদের মধ্যে শিফট ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম রিজভী বলেন, “সকালে প্ল্যান্টে এসে গেট দিয়ে ঢুকতেই দারোয়ান আমাকে চাকরি থেকে অব্যাহতির চিঠি দেন। অথচ এর আগে আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি।”

প্ল্যান্ট ইনচার্জ মো. আলমগীর হোসাইন বলেন, ঢাকা অফিস থেকে পাঠানো নির্দেশনা অনুযায়ী তিনি ছয়জন স্টাফকে অব্যাহতিপত্র দিয়েছেন। আন্দোলনের বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ই-মেইলে জানানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, বেতন-ভাতার দাবিতে স্টাফরা সড়ক অবরোধ করেছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: