ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মো:আরিফ হোসেন
এপ্রিল ২৯, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক পরীক্ষা চলাকালে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ সময় শিক্ষকদের গালমন্দ, নাজেহাল ও শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটে। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায়  সিসি ক্যামেরা ফুটেছে দেখা যায়  কয়েকজন ছাত্রদলের কর্মী অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে।

ভাঙচুরের সময় অধ্যক্ষের কার্যালয়ের একটি কক্ষে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক। এ সময় কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলামসহ একদল নেতা-কর্মী কার্যালয়ে ঢুকে তাঁদের গালমন্দ করেন এবং খাবারের টেবিল থেকে উঠে যেতে বাধ্য করেন।

কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, বিভিন্ন উন্নয়নকাজ ও পরীক্ষার ফি আদায়ের ক্ষেত্রে চাঁদা না দেওয়ায় কিছুদিন ধরে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী কলেজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আসছে। এর ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে।

অধ্যক্ষের কার্যালয়ের সামনে ভেতরে ভাঙা,পানির মগ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। শিক্ষকদের জন্য আনা খাবার প্লেটে পড়ে থাকতে দেখা যায়। ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। একই সঙ্গে পুলিশও অবস্থান নেয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: