ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

হিমেল আহাম্মেদ
এপ্রিল ২৯, ২০২৬ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি রেস্টুরেন্টসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নোয়াখালী সদর উপজেলার মাইজদী সুপার মার্কেট ও বড় মসজিদ রোড এলাকায় এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাইজদী সুপার মার্কেটের নিচতলায় অবস্থিত ‘আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-কে খাবার প্রস্তুতে অনুমোদনহীন কেওড়া জল ব্যবহার, নিম্নমানের লবণ ব্যবহার, একই ফ্রিজে রান্না ও কাঁচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটি থেকে অনুমোদনহীন পণ্য ও বাসি খাবার জব্দ করে তা ধ্বংস করা হয় এবং লিখিতভাবে সতর্ক করা হয়।

এছাড়া বড় মসজিদ মার্কেট এলাকায় নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে ‘মেসার্স জেসমিন কসমেটিকস’-কে ২ হাজার টাকা এবং অনুমোদনহীন পণ্য গোপন রাখার অভিযোগে ‘মেসার্স কুইন কসমেটিকস’-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠান থেকে অবৈধ কসমেটিকস জব্দ করে ধ্বংস করা হয়।

বেলা ১২টা থেকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম।

অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্স ও আনসার সদস্যরা অংশ নেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: