ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী হত্যা মামলায় : গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড

হিমেল আহাম্মেদ
এপ্রিল ২৯, ২০২৬ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী হত্যা মামলায় তার সাবেক গৃহশিক্ষক আব্দুর রহিম রনি (৩০)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. সেলিম শাহী।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আব্দুর রহিম রনি আদালতে উপস্থিত ছিলেন। তিনি মামলার একমাত্র আসামি।

এর আগে গত ১৫ এপ্রিল রায় ঘোষণার তারিখ নির্ধারিত থাকলেও ওইদিন তা পিছিয়ে পুনর্নির্ধারণ করা হয়।

ঘটনার বিবরণ-
মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নোয়াখালী পৌরসভার একটি বাসা থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর গলা, হাত ও পায়ের রগ কাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার দিন সকালে ছাত্রীটি স্কুলে যায় এবং দুপুরে প্রাইভেট শেষে বাসায় ফিরে একা অবস্থান করছিল। সন্ধ্যায় তার মা বাসায় ফিরে দরজায় তালা দেখতে পান। পরে তালা খুলে ভেতরে ঢুকে ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান এবং অন্য কক্ষে মেয়ের মরদেহ দেখতে পান।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত ও স্বীকারোক্তি-
ঘটনার পর পুলিশ একাধিক অভিযান চালিয়ে আব্দুর রহিম রনিসহ চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে অন্যদের অব্যাহতি দিয়ে রনিকে একমাত্র আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়।
আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেন। তিনি জানান, শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে ঘটনাটি ধামাচাপা দিতে তাকে হত্যা করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছোরা, বালিশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।
বিচার কার্যক্রম
মামলাটির বিচার চলাকালে বাদীপক্ষের ৪১ জন সাক্ষী এবং আসামিপক্ষের ৫ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। বিচার দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

সবশেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আব্দুর রহিম রনিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: