ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কবিরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক বাজার সংলগ্ন ৪ নম্বর ওয়ার্ডের ফকির মোল্লা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আনুমানিক দুপুর ১টার দিকে মোস্তফা মিয়ার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ মোস্তফা মিয়ার ঘর থেকে আগুনের শিখা দেখা যায়। পরে দ্রুতই তা পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ক্ষতিগ্রস্ত মোস্তফা মিয়া বলেন, “আমার সব শেষ হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।”
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বসতঘর, আসবাবপত্রসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: