ঢাকাThursday , 2 July 2026
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়ার প্রবীণ সাংবাদিক, লেখক ও সাহিত্যিক এম. দিলদার উদ্দিন আর নেই

Link Copied!

হাতিয়া কণ্ঠ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক, প্রবীণ সাংবাদিক, লেখক, ঔপন্যাসিক ও সাহিত্যিক এম. দিলদার উদ্দিন (অপু) (৬৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নোয়াখালী শহরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম এম. দিলদার উদ্দিন নোয়াখালীর হাতিয়া উপজেলার ছৈয়দিয়া গ্রামের মরহুম আলী আহমদ মিয়ার নাতি এবং মরহুম জাহাঙ্গীর মিয়ার তৃতীয় পুত্র। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা, সাহিত্যচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

তাঁর প্রতিষ্ঠিত হাতিয়া কণ্ঠ পত্রিকার মাধ্যমে দ্বীপাঞ্চল হাতিয়ার মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা, সমস্যা ও ইতিহাস দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি গল্প, উপন্যাস ও বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে একজন সৃজনশীল লেখক হিসেবেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

তাঁর মৃত্যুতে হাতিয়াসহ নোয়াখালীর সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ আসর তাঁর কালিতারা এলাকার নিজ বাড়ি-সংলগ্ন হাসপাতাল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গনে তাঁর অবদান হাতিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করুন, তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: