Dhaka , Saturday, 26 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা fa fa-square জাতীয় নৃত্য প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জের দুই প্রতিষ্ঠানের জাতীয় পুরস্কার অর্জন fa fa-square নোয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার fa fa-square নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বাবা-ছেলেসহ আহত ৪ fa fa-square মায়ের দ্বিতীয় বিয়ের জেরে ক্ষোভ? সুবর্ণচরে ছেলে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার। fa fa-square কোম্পানীগঞ্জে নির্মাণাধীন বাউন্ডারি ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ fa fa-square নোয়াখালীতে বসতঘরে রহস্যজনক আগুন, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ, fa fa-square ঢাকায় নোয়াখালীর দুই যুবকের মরদেহ উদ্ধার fa fa-square বেগমগঞ্জে৭ কোটি টাকার ব্রিজে রডের বদলে জিও তার! fa fa-square নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ

নোয়াখালীতে বসতঘরে রহস্যজনক আগুন, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ,

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের লালনগর এলাকায় একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঘরের আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এ ঘটনায় কবির আহম্মদ নামে এক ব্যক্তি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কয়েক মাস আগে কবির আহম্মদ নতুন একটি ঘর নির্মাণ করেন। পরে ওই ঘরে পরিবারের বিভিন্ন মালামাল ও আসবাবপত্র রাখা হয়।

গত ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে ঘরের বাইরে থেকে বিকট শব্দ শুনতে পান পরিবারের সদস্যরা। পরে বাইরে এসে তারা দেখতে পান, বসতঘরের পাশের একটি ঘরে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনায় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে নিরাপদে সরে গেলেও ঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

কবির আহম্মদের দাবি, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘরে আগুন লাগিয়ে থাকতে পারেন। ঘটনাটি তদন্ত করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ঘটনায় কারও সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা

নোয়াখালীতে বসতঘরে রহস্যজনক আগুন, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ,

প্রকাশিত: 06:33:27 am, Friday, 25 September 2026