Dhaka , Saturday, 26 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা fa fa-square জাতীয় নৃত্য প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জের দুই প্রতিষ্ঠানের জাতীয় পুরস্কার অর্জন fa fa-square নোয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার fa fa-square নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বাবা-ছেলেসহ আহত ৪ fa fa-square মায়ের দ্বিতীয় বিয়ের জেরে ক্ষোভ? সুবর্ণচরে ছেলে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার। fa fa-square কোম্পানীগঞ্জে নির্মাণাধীন বাউন্ডারি ভাঙচুর ও নির্মাণসামগ্রী লুটের অভিযোগ fa fa-square নোয়াখালীতে বসতঘরে রহস্যজনক আগুন, ৬ লাখ টাকার ক্ষতির অভিযোগ, fa fa-square ঢাকায় নোয়াখালীর দুই যুবকের মরদেহ উদ্ধার fa fa-square বেগমগঞ্জে৭ কোটি টাকার ব্রিজে রডের বদলে জিও তার! fa fa-square নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ

নোয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফখরুল ইসলাম জিহাদ (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শুরের পুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জিহাদ ওই এলাকার কুরাইশ বেপারী বাড়ির জাকের নবী বাবুলের ছেলে। তিনি পেশায় দিনমজুর এবং এক সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে স্থানীয়রা নির্মাণাধীন ভবনে জিহাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান জানান, প্রাথমিকভাবে পারিবারিক অশান্তির কারণে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান ওসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা

নোয়াখালীতে নির্মাণাধীন ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 06:10:08 pm, Friday, 25 September 2026