Dhaka , Tuesday, 3 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কোম্পানীগঞ্জ বসুরহাটে এক মাসে ৩ মোটরসাইকেল চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আতঙ্কে ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তারা fa fa-square কোরআন প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জে চতুর্থ স্থান অর্জন করে-দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান। fa fa-square কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! fa fa-square কোম্পানীগঞ্জে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলা ও গাছ কেঁটে ফেলার অভিযোগ-থানায়। fa fa-square নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট fa fa-square বসুরহাটে স্টার লাইন কাউন্টারে ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ উদ্যোক্তাকে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ fa fa-square নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হ/ত্যার বিচারের দাবি fa fa-square নোয়াখালীতে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ যুব সংগঠন পেল ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণ, fa fa-square কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, বর্ণাঢ্য র‍্যালি

কোরআন প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জে চতুর্থ স্থান অর্জন করে-দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর প্রথম রাউন্ডে ২০ পারা হিফজ বিভাগে চতুর্থ স্থান অর্জন করেছে বসুরহাটের দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান।

গত শনিবার (৩১ অক্টোবর) কোম্পানীগঞ্জ উপজেলার আল-কারিম হিফজ মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন বিভাগে মোট ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় পবিত্র কোরআন মুখস্থ ও তিলাওয়াতের দক্ষতা প্রদর্শন করে ২০ পারা হিফজ বিভাগে চতুর্থ স্থান অর্জন করে আদনান। তার এ সাফল্যে দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের নোয়াখালী জেলা সেক্রেটারি আমির হামজা বিজয়ীদের হাতে প্রাথমিকভাবে ‘ইয়েস কার্ড’ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং দারুল উলুম একাডেমি মাদ্রাসার সুনাম ও শিক্ষার মানের প্রশংসা করেন।

উল্লেখ্য, দারুল উলুম একাডেমি মাদ্রাসা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া মাস্টারপাড়ায় অবস্থিত। প্রতিষ্ঠানটি এলাকায় একটি সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।

কোরআন প্রতিযোগিতায় আদনানের এ অর্জন তার অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা ও প্রতিষ্ঠানের শিক্ষাবান্ধব পরিবেশের প্রতিফলন। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে আরও ভালো ফলাফল অর্জন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

কোম্পানীগঞ্জ বসুরহাটে এক মাসে ৩ মোটরসাইকেল চুরি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন আতঙ্কে ওষুধ কোম্পানির মার্কেটিং কর্মকর্তারা

কোরআন প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জে চতুর্থ স্থান অর্জন করে-দারুল উলুম একাডেমি মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ আদনান।

প্রকাশিত: 04:56:16 am, Tuesday, 3 November 2026