Dhaka , Tuesday, 3 November 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন! fa fa-square কোম্পানীগঞ্জে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলা ও গাছ কেঁটে ফেলার অভিযোগ-থানায়। fa fa-square নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট fa fa-square বসুরহাটে স্টার লাইন কাউন্টারে ব্যবসায়ীকে মারধর করে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ উদ্যোক্তাকে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ fa fa-square নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হ/ত্যার বিচারের দাবি fa fa-square নোয়াখালীতে জাতীয় যুব দিবস উদযাপন, ৩ যুব সংগঠন পেল ৩ লাখ ৯০ হাজার টাকার ঋণ, fa fa-square কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, বর্ণাঢ্য র‍্যালি fa fa-square নোবিপ্রবি শিক্ষকের আমরণ অনশনের ছয় মাস পরেও মেলেনি অধ্যাপক পদে পদোন্নতি fa fa-square এইচএসসিতে কুমিল্লা বোর্ডের ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার নোয়াখালীতে

কোম্পানীগঞ্জে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলা ও গাছ কেঁটে ফেলার অভিযোগ-থানায়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, গাছপালা কেটে ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন (৩২)।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেনের ক্রয়কৃত জমিতে এ ঘটনা ঘটে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্তরা হলেন একই এলাকার বাসিন্দা লুৎফুল করিম ওরফে সাহাব উদ্দিন (৬১) এবং তাঁর দুই ছেলে রাফি (২৫) ও বাপ্পি (২৭)।

জিডির বিবরণ অনুযায়ী, জমির মালিকানা ও সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। ঘটনার দিন আনোয়ার হোসেন নিজের জমিতে কাজ করার সময় অভিযুক্তরা সেখানে গিয়ে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় প্রতিবাদ করলে অভিযুক্তরা লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করেন। তাঁর চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিযুক্তরা দা দিয়ে জমিতে রোপণ করা আম, কলা, শিম ও লাউগাছসহ বিভিন্ন ফসলের গাছ কেটে আনুমানিক ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করেন বলে অভিযোগ করেছেন আনোয়ার হোসেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় অভিযুক্তরা আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে ঘটনার সাক্ষীদেরও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত আনোয়ার হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তাঁর পরিবারের দুই সদস্য স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এ ঘটনায় ২ নভেম্বর কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন আনোয়ার হোসেন। জিডি নম্বর ৭২। এতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কবিরহাটে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন!

কোম্পানীগঞ্জে জমির সীমানার খুঁটি উপড়ে ফেলা ও গাছ কেঁটে ফেলার অভিযোগ-থানায়।

প্রকাশিত: 02:00:32 pm, Monday, 2 November 2026