নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুফ্ফা মডেল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বামনী আছিরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঞা, হাজারীহাট আলিম মাদ্রাসার প্রভাষাক মাওলানা আনোয়ার হোসাইন।
সিনিয়র শিক্ষক মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা আব্দুল আলীম ফরিদ, কবি মামুন আশরাফ, ইশতিয়াক ফাহিম, ব্যবসায়ী রুবেল মাহমুদ, হেলাল উদ্দিন, আনোয়ার হোয়সাইন কচি।
অনুষ্ঠানে মাওলানা জুনায়েদ আল মামুন ও আব্দুল কাইয়ুম জিদানের সঞ্চালনায় অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।


আবদুল আজিজ সায়েম, কোম্পানীগঞ্জ 























