Dhaka , Friday, 9 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম fa fa-square বিশ্ব শিক্ষক দিবসে সমাবেশে যোগ দিতে কোম্পানীগঞ্জের শিক্ষকদের ঢাকা যাত্রা fa fa-square বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন ও কার্যকরী কমিটির সভা fa fa-square নোয়াখালীতে ১০ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক-গ্রেপ্তার ১১০৬ fa fa-square সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হওয়া যুবকের মরদেহ উদ্ধার fa fa-square মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা, হাতিয়ায় ১৫ হাজার জেলে পরিবার পাবে ভিজিএফের চাল fa fa-square সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ লেনদেন ‘ওপেন সিক্রেট’, সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ fa fa-square ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জ বসুরহাটে জামায়াতের লিফলেট বিতরণ fa fa-square ‘তোদের জান কালাকালা করি দিমু দাঁড়া’, কোম্পানীগঞ্জে পুলিশকে শিবির নেতার হুমকির অভিযোগ fa fa-square কোম্পানীগঞ্জে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, গৃহকর্তাকে কুপিয়ে আহত

সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হওয়া যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পরিবারের সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন দক্ষিণপাড়া এলাকার হাজীবাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে মো. মারুফ (২১) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মারুফ ওই এলাকার মো. রিপনের মেজো ছেলে। তিনি স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে মারুফ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

বুধবার রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলের কাছ থেকে তার ব্যবহৃত কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

নোয়াখালী টাইমস’র বার্তা সম্পাদক হলেন আবদুল আজিজ সায়েম

সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হওয়া যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: 07:29:16 am, Thursday, 8 October 2026