Dhaka , Thursday, 24 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ঢাকায় নোয়াখালীর দুই যুবকের মরদেহ উদ্ধার fa fa-square বেগমগঞ্জে৭ কোটি টাকার ব্রিজে রডের বদলে জিও তার! fa fa-square নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ fa fa-square কোম্পানীগঞ্জ গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, পাশ থেকেই মাটি কাটার অভিযোগ fa fa-square নোয়াখালীতে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন fa fa-square নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন fa fa-square কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার। fa fa-square নোবিপ্রবিতে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে ল্যাবরেটরি স্কুল ও ইন্টার্নশিপে ভাতা fa fa-square ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা fa fa-square কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

নোয়াখালীতে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

নোয়াখালী পৌরসভার প্রধান সড়কে অসহনীয় যানজট নিরসন, দখলমুক্ত ফুটপাত, সংযোগ সড়ক উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণসহ দ্রুত বিকল্প বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল টাউন হল মোড় থেকে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।

নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কিরণ, সাধারণ সম্পাদক হাসানুল হাবিব, সহসভাপতি জহিরুল ইসলাম ও মাসুদ শাহিনসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, প্রায় ১৫০ বছরের পুরোনো নোয়াখালী পৌর শহরটি জেলার অন্যতম প্রধান বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র। এখানে রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। কিন্তু কয়েক বছর ধরে প্রধান সড়কের দুই পাশে ফুটপাত দখল করে অস্থায়ী স্থাপনা নির্মাণ, যত্রতত্র বাস কাউন্টার স্থাপন ও বাস পার্কিং এবং বিপুলসংখ্যক অটোরিকশা চলাচলের কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।

তাঁরা বলেন, যানজটের কারণে অ্যাম্বুলেন্স, সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ছেন। অনেক সময় পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে আধা ঘণ্টারও বেশি সময় লেগে যায়। দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বক্তারা আরও বলেন, পৌর শহরের ওপর দিয়ে যাওয়া প্রধান সড়কের চাপ কমাতে দ্রুত একটি বাইপাস সড়ক নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি বিদ্যমান সংযোগ সড়কগুলো চিহ্নিত করে সংস্কার ও প্রশস্ত করতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার পাশাপাশি অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ ছাড়া ব্যস্ততম প্রধান সড়কে ভারী যানবাহন চলাচলের জন্য সময়সীমা নির্ধারণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে নোয়াখালী জেলা শহরের দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ঢাকায় নোয়াখালীর দুই যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 05:53:34 pm, Wednesday, 23 September 2026