ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে ২৮৭ লিটার অকটেন জব্দ, আটক ২

চাটখিল প্রতিনিধি-
এপ্রিল ২০, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ২৮৭ লিটার অবৈধ অকটেন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি বিশেষ টিম পাল্লা এলাকায় অভিযান চালায়।

এসময় অবৈধভাবে সংরক্ষণ করা ২৮৭ লিটার অকটেন জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই এ কারবারে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়।

আটকরা হলেন মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লা গ্রামের মো. আব্দুল্লাহ (৫৫) ও মো. নাসিরউদ্দিন (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও মজুত করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: