ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর কবিরহাটে জমি বিরোধে সংঘর্ষ, ৩ মাসের শিশুকে হত্যার অভিযোগ।

কবিরহাট উপজেলা প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাচারীহাট সংলগ্ন স্বর্ণকার বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাহাবউদ্দিন ও তার স্ত্রী তছলিমা বেগম দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তার আপন ভাই শাহআলম, শাহআলমের স্ত্রী ও তাদের ছেলে শাকিল তাদের উপর হামলা চালায়। এ সময় মারামারির এক পর্যায়ে শাকিল তছলিমার কোলে থাকা ৩ মাস বয়সী শিশুটিকে ছিনিয়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয় বলে অভিযোগ করেন তারা।

এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে রাতে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা অনেকেই জানলেও শিশুটিকে ছুড়ে ফেলার বিষয়টি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কবিরহাট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা শহরে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: