ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে ইউএনও’র সহকারীর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ

হিমেল আহাম্মেদ
এপ্রিল ২০, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাসিম শাহ এর বিরুদ্ধে ১ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী। ছয়মাস অপেক্ষার পর টাকা ফেরত চাইলে বার বার তারিখ দিয়েও টাকা নাদিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেন নাসিম শাহ।

এবিষয়ে সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়,সমবায় অফিস সংক্রান্ত জমি বিক্রির অনুমোদন নিয়ে দেয়ার কথা বলে তালেব মোহাম্মদের হাট সমবায় সমিতির সহ-সভাপতি জাকির হোসেন কাঞ্চন থেকে সাত মাস পূর্বে ১ লক্ষ টাকা নেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারী নাসিম। দীর্ঘ সাত মাস নানান জটিলতা দেখিয়েও কাজের কোনো সমাধান দিতে না পারায় ফেরত চাওয়া হয় টাকা,এতেই ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি সহ অশোভন আচরন করেন নাছিম। সর্বশেষ টাকা ফেরত দেয়ার কথা বলে গত ১ মাসে চার চার বার সময় নিয়েও টাকা ফেরত নাদিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অফিস সহকারী নাসিম।

এবিষয়ে সরাসরি নাসিম শাহকে অফিসে না পেয়ে মুঠোফোনে জানতে চাইলে টাকা লেনদেনের বিষয়ে প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে নির্দিষ্ট একটি টাইমের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা হয়েছে বলে জানান তিনি। শেষে টাকা নেয়ার বিষয়টি সত্য কিনা নিশ্চিত হতে পুনরায় জানতে চাইলে ফোন কেঁটে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার এই অফিস সহকারী নাসিম শাহ।

এবিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান জানান,নাসিম শাহ বর্তমানে ছুটিতে আছেন। তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তাকে দ্রুত শোকজের নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রমানিত হলে বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: