ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ

মো:আরিফ হোসেন
এপ্রিল ১৫, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে ২ হাজার ২০০ লিটার ডিজেল লুটের অভিযোগ উঠেছে। লুট হওয়া এই ডিজেলের বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী (৪৫) আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী ট্রলার মালিক মো. সিরাজ মাঝি অভিযোগ করেন, চট্টগ্রামে সাগরে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তাদের পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে স্থানান্তর করা হয়।

এসব ট্রলারের জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়েছিল।

তার দাবি, মঙ্গলবার গভীর রাতে তেলবাহী একটি পিকআপ আন্ডারচরের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে নিজাম উদ্দিন ও তার সহযোগীরা গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে পিকআপের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ ডিজেল লুট করে নিয়ে যায়।

পরদিন বুধবার সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করা হয়। সিরাজ মাঝির অভিযোগ, অভিযুক্ত নিজাম উদ্দিন তেল ফেরত দেওয়ার বিনিময়ে ১ লাখ টাকা দাবি করছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ ১ লাখ টাকা এবং একটি মেশিনের কুলারও ছিনিয়ে নেওয়া হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, “আমি বা আমার পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নই। কারা তেল লুট করেছে, তা সিরাজ মাঝি ভালো করেই জানেন।”
এ বিষয়ে নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, ভুক্তভোগী বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।

তিনি নিজেই তেল উদ্ধারের চেষ্টা করছেন বলে জানিয়েছেন। ব্যর্থ হলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: