Dhaka , Thursday, 22 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, fa fa-square নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড fa fa-square সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ: কনস্যুলার সহায়তা ও আইনি সুরক্ষা নিয়ে প্রশ্ন? fa fa-square কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত fa fa-square হাতিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার, মীমাংসার চেষ্টার অভিযোগ fa fa-square কিশোর গ্যাং দমনে সব উপজেলায় প্রতিরোধ কমিটি, সভাপতি ইউএনও ও সদস্য সচিব ওসি fa fa-square কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার fa fa-square নোয়াখালীতে ১৮৭ ইউনিটের জায়গায় ৬ হাজার ইউনিট, বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!হতবাক পরিবার fa fa-square চ্যানেল এসের হাতিয়া উপজেলা প্রতিনিধি হলেন নোয়াখালীর খবর হাতিয়া প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিব fa fa-square নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আনোয়ার মেম্বার

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

নোয়াখালী সদর উপজেলায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে গাঁজা সেবন করে জনশান্তি বিনষ্টের দায়ে দুই ব্যক্তিকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জাহিদা আক্তার মৌসুমির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়। সদর উপজেলার দত্তেরহাট পানির ট্যাংক ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদর উপজেলার ডেমা এলাকার মৃত মাহাতাব শেখের ছেলে মো. তুহিন (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার রামপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (২৮)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ঘটনাস্থলেই তাদের প্রত্যেককে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

বেগমগঞ্জে ধীতপুর ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত,

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

প্রকাশিত: 11:53:38 am, Wednesday, 21 October 2026