Dhaka , Thursday, 24 September 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square ঢাকায় নোয়াখালীর দুই যুবকের মরদেহ উদ্ধার fa fa-square বেগমগঞ্জে৭ কোটি টাকার ব্রিজে রডের বদলে জিও তার! fa fa-square নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ fa fa-square কোম্পানীগঞ্জ গুচ্ছগ্রাম লঞ্চঘাটে নদীভাঙন রোধে ইটের ব্লক, পাশ থেকেই মাটি কাটার অভিযোগ fa fa-square নোয়াখালীতে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন fa fa-square নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন fa fa-square কোম্পানীগঞ্জে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার। fa fa-square নোবিপ্রবিতে ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে ল্যাবরেটরি স্কুল ও ইন্টার্নশিপে ভাতা fa fa-square ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সতর্কতা fa fa-square কোম্পানীগঞ্জে জমি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে দুই পক্ষের সংঘর্ষ

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে এতিমখানার সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং থানায় মামলা গ্রহণ না করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানার সরকারি অনুদানের অর্থ আত্মসাতের অনিয়ম নিয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করেন ‘দৈনিক আমাদের সময়’-এর সোনাইমুড়ী প্রতিনিধি ও ‘দৈনিক নোয়াখালীর কথা’-এর স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং ‘দৈনিক ভোরের চেতনা’-এর সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান। সংবাদ প্রকাশের পর তাদের ওপর হামলা এবং সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।

বক্তারা আরও অভিযোগ করেন, ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকরা সোনাইমুড়ী থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন তাদের লিখিত অভিযোগ গ্রহণ করলেও চার দিনেও তা মামলা হিসেবে নথিভুক্ত করেননি। পাশাপাশি তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, আহত সাংবাদিকদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ গ্রহণ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে যথাযথ তথ্য-প্রমাণ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। একই সঙ্গে ঘটনার স্থান ‘চড়ুইভাতি পার্টি সেন্টার’-এর সিসিটিভি ফুটেজ এখনো পুলিশ আলামত হিসেবে সংগ্রহ করেনি বলেও অভিযোগ করা হয়।

এ সময় সাংবাদিক নেতারা বলেন, এতিমদের জন্য বরাদ্দ সরকারি অর্থের অনিয়ম বা দুর্নীতির তথ্য প্রকাশের পর সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, হুমকি বা হয়রানির শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।

বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী সাংবাদিকদের দায়ের করা অভিযোগ আইনানুগভাবে গ্রহণ ও তদন্তের দাবি জানান। একই সঙ্গে নোয়াখালীর পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভির প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা এবং সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ঢাকায় নোয়াখালীর দুই যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: 09:48:24 am, Wednesday, 23 September 2026