ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে কৃত্রিম রঙে তৈরি শিশুখাদ্য, কারখানাকে লাখ টাকা জরিমানা

হিমেল আহাম্মেদ
মে ৮, ২০২৬ ৭:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জে অনুমোদনহীনভাবে শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ অননুমোদিত শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) উপজেলার অনন্তপুর ও একলাশপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বেগমগঞ্জের ‘মেসার্স মাহিন ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠান কৃত্রিম রং ও বিভিন্ন ফ্লেভার মিশিয়ে বাজারে প্রচলিত বিভিন্ন ব্র্যান্ডের আদলে অনুমোদনহীন ড্রিংকো, আইস ললি ও আইস পপ উৎপাদন করছিল।

এছাড়া ‘ইডিবল জেলি’ নামে লিচুর সাদৃশ্য একটি শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল, যেখানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। প্রতিষ্ঠানটিতে পণ্যের মান নির্ণয়ের জন্য কোনো ল্যাব টেকনিশিয়ানও ছিল না।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি ইচ্ছেমতো কৃত্রিম রং এবং আম, লিচু, আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের ফ্লেভার ব্যবহার করে মুখরোচক শিশুখাদ্য প্রস্তুত করছিল।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অপরাধের সঙ্গে সম্পৃক্ত বিপুল পরিমাণ শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। অভিযানের সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেটও বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম এবং র‍্যাব-১১ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার। জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরাও এতে অংশ নেন।

মো. আছাদুল ইসলাম বলেন, “শিশুদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: