ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে হেযবুত তাওহীদের অপতৎপরতার বিষয়ে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

হিমেল আহাম্মেদ
জুন ৪, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে “হেযবুত তাওহীদের অপতৎপরতা সম্পর্কে জনসচেতনতা ও করণীয়” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেল ৩টায় বসুরহাটের আল মদিনা হোটেলে এ সেমিনারের আয়োজন করে লাজনাতুল উলামা কোম্পানীগঞ্জ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শায়খ আবু সাঈদ হাফিজাহুল্লাহ। তিনি হেযবুত তাওহীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং

কোরআন-সুন্নাহভিত্তিক সঠিক ইসলামী জ্ঞান অর্জনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –
বিশেষ অতিথি-
শায়খে সানী, দারুল উলুম আল হুসাইনিয়া ওলামা বাজার ফেনী।

মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক
বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী, সৌদি আরব।

মুফতি ইমামুদ্দীন বিন শফিউল্লাহ
সাবেক মুহাদ্দিস, জামিয়া সাইদিয়া কারীমিয়া, ঢাকা।

মাওলানা হাফেজ মুসলেহ উদ্দিন
মুহতামিম, মঈনুল উলুম মাদ্রাসা, বসুরহাট।

মাও. মুহাম্মাদ আকরাম হোসাইন
খতীব, নোয়াখালী ডিসি কোর্ট জামে মসজিদ।

মুফতি কামরুল হাসান বিন কাসেম
খতীব, বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ।

সভাপতিত্ব করেন লাজনাতুল উলামা কোম্পানীগঞ্জের সভাপতি মুফতি মুহাম্মাদ আব্দুর রহিম।

বক্তারা তাদের বক্তব্যে ইসলামের সঠিক আকীদা ও আদর্শ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তিকর মতাদর্শ সম্পর্কে সতর্কতা এবং সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তারা ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি এড়াতে স্বীকৃত আলেমদের পরামর্শ গ্রহণ এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার আহ্বান জানান।

সেমিনারে স্থানীয় আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সমাজে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি এবং বিভ্রান্তি প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: