ঢাকাশুক্রবার , ২৯ মে ২০২৬
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদের আত্মপ্রকাশ

শাহাদাত হোসেন-
মে ২৯, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ঈদ প্রীতি ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার (২৯ মে) রাতে বসুরহাট আরডি শপিং মলের নির্ঝর কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বামনী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এইচ এম কামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ফারুক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম (এমপি)। এ সময় বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নরুল আলম সিকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন লিটন, বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন,উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ এম আজিজ আজমির, এবং নির্ঝর গ্রুপের চেয়ারম্যান নুরুল নবী চৌধুরী সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদের অভিষেক অনুষ্ঠান সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিএনপির গবেষণা ও তথ্য-উপাত্তভিত্তিক বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: