শাহাদাত হোসেন
নোয়াখালীর খবর-
নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের বিজয় নিশ্চিত করতে ব্যাপক মাঠপর্যায়ের প্রচারণায় নেমেছেন নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মহিন উদ্দিন ছোটন। বিরামহীন গণসংযোগ, সাংগঠনিক তৎপরতা ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে তিনি ধানের শীষের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
দলীয় সূত্র জানায়, বিএনপির চেয়ারপারসনের সুস্পষ্ট নির্দেশনা ও রাজনৈতিক দিকনির্দেশনা অনুযায়ী একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন মহিন উদ্দিন ছোটন।
স্বেচ্ছাসেবক দল নেতা মহিন উদ্দিন ছোটন নোয়াখালী-৫ আসনের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ধানের শীষ প্রতীকের পক্ষে জোরালো গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিএনপির বার্তা পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।
এ বিষয়ে মহিন উদ্দিন ছোটন বলেন,
“বিএনপি এ দেশের গণমানুষের অধিকার আদায়ের দল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা নোয়াখালী-৫ আসনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। জনগণ আজ পরিবর্তন চায়, তারা বিএনপির দিকেই তাকিয়ে আছে। ইনশাআল্লাহ, এই আসনে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।”
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, মহিন উদ্দিন ছোটনের সাংগঠনিক দক্ষতা, আপসহীন নেতৃত্ব এবং মাঠপর্যায়ে সাহসী উপস্থিতিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। তার নেতৃত্বে তৃণমূল পর্যায়ে বিএনপির কর্মীরা আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে উঠছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নোয়াখালী-৫ আসনে মহিন উদ্দিন ছোটনের মতো ত্যাগী ও মাঠের পরীক্ষিত নেতাদের সক্রিয় ভূমিকা ধানের শীষের পক্ষে জনসমর্থনকে আরও সুসংহত করছে, যা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

