ঢাকাশুক্রবার , ১০ অক্টোবর ২০২৫
  1. অনুসন্ধানী প্রতিবেদন
  2. আইন বিচার
  3. আজ দেশজুড়ে
  4. আজকের সর্বশেষ
  5. আন্তর্জাতিক
  6. কৃষি সংবাদ
  7. খাদ্য ও পুষ্টি
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. চট্টগ্রাম
  11. চাকরি-বাকরি
  12. ছড়া
  13. জাতীয়
  14. জাতীয়
  15. জীবনযাপন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রি, কর্মচারী আটক, মালিক পলাতক

বেগমগন্জ প্রতিনিধি
অক্টোবর ১০, ২০২৫ ৪:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের পূর্ব বাজারে দুলাল মিয়ার ‘গোস্ত বিতান’ নামের একটি দোকানে দীর্ঘদিন ধরে শিয়ালের মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রতি কেজি মাংস বিক্রি হতো দুই হাজার টাকায়।

সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় বন বিভাগ ওই বাজারে অভিযান চালায়। অভিযানে প্রায় ১০ কেজি শিয়ালের মাংসসহ দোকানের এক কর্মচারীকে আটক করে পুলিশ। তবে অভিযান টের পেয়ে দোকানের মালিক দুলাল মিয়া পালিয়ে যান।

অভিযানের সময় উপস্থিত লোকজনের সামনে আটক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলে সে শিয়ালের মাংস বিক্রির সত্যতা স্বীকার করে। পরে পুলিশ তাকে থানায় নেওয়ার পথে একদল দুর্বৃত্ত পুলিশের কাছ থেকে ওই ব্যক্তিকে ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তরা বন বিভাগের গাড়িতে হামলার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

উপকূলীয় বন বিভাগের নোয়াখালী বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল বলেন,

> “গত মাসে বেগমগঞ্জের চৌমুহনী রেললাইন এলাকায় শিয়ালের মাংস বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জরিমানা করে কারাগারে পাঠায়।”

তিনি আরও জানান, এসব অভিযানে সহযোগিতা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল রাইট বিডি-৬৪’।
বন্যপ্রাণী সংরক্ষণে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: