ঢাকাTuesday , 25 November 2025
  1. Uncategorized
  2. অনুসন্ধানী প্রতিবেদন
  3. আইন বিচার
  4. আজ দেশজুড়ে
  5. আজকের সর্বশেষ
  6. আন্তর্জাতিক
  7. কৃষি সংবাদ
  8. খাদ্য ও পুষ্টি
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি-বাকরি
  13. ছড়া
  14. জাতীয়
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বসুরহাট পৌরসভার নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার: পৌর নির্বাহী কর্মকর্তার সাধারণ ডায়েরি

Link Copied!

কোম্পানীগন্জ প্রতিনিধি-
নোয়াখালীর খবর-

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌরসভার নাম ও লোগো ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পৌর নির্বাহী কর্মকর্তা হালিম উল্লা।

২৫ নভেম্বর ২০২৫ তারিখে কোম্পানীগঞ্জ থানায় করা এ জিডির ট্র্যাকিং নম্বর N469H2 এবং জিডি নম্বর ১৩২৫।

জিডিতে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বসুরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি “facebook.com/basurhat.companygonj.noakhali” নামের একটি ভূয়া ফেসবুক পেজ বসুরহাট পৌরসভার অফিসিয়াল লোগো ও পরিচয় ব্যবহার করে প্রতিনিয়ত কোম্পানীগঞ্জের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে অপপ্রচার করছে। এতে পৌরসভার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

হালিম উল্লা আরও বলেন, এ ভুয়া ফেসবুক পেজের সঙ্গে বসুরহাট পৌর কর্তৃপক্ষ কিংবা কোন কর্মকর্তা-কর্মচারীর কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জিডি দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানা কর্তৃপক্ষ জানিয়েছে, জিডিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাই করা হবে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: