নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘জুলাই ঐক্য’র ব্যানারে এক গঠনমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় বসুরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত বাইপাস সড়কের রিল্যাক্স কাবাব হাউজে কোম্পানীগঞ্জ উপজেলা ইউনিটের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিফজুর রহমান, ফখরুল ইসলাম রাজু, গোলাম কিবরিয়া, ডা. মনির আহমেদ এবং নুরুল আফসার। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং দেশ ও সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা সম্ভব।
সভায় উপস্থিত সকলেই মনে করেন, এই মতবিনিময় সভা সংগঠনের আগামীর পথচলায় একটি গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক মাইলফলক হয়ে থাকবে।
Dhaka
,
Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square
নোয়াখালীতে ডিবির অভিযানে দেড় কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার
fa fa-square
২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে কোম্পানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত,
fa fa-square
নোয়াখালীতে কমিটি অনুমোদনের সাড়ে ৪ ঘণ্টার মধ্যে এনসিপি নেতার পদত্যাগ
fa fa-square
নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
fa fa-square
সুবর্ণচরে স্ত্রীর স্বজনদের বিরুদ্ধে স্বামীকে মারধরের অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় আবেদন
fa fa-square
হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ
fa fa-square
দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫
fa fa-square
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০
fa fa-square
সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত
fa fa-square
হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ
কোম্পানীগঞ্জে ‘জুলাই ঐক্য’র ব্যানারে মতবিনিময় সভা
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: 12:22:48 pm, Saturday, 17 January 2026
- 62 বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়


























