Dhaka , Wednesday, 28 October 2026
ব্রেকিং নিউজ :
fa fa-square হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ fa fa-square দাম্পত্য কলহের জেরে কোম্পানীগঞ্জ থানার গেটের সামনে দুই পক্ষের মারামারি, আটক ৫ fa fa-square নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪০ fa fa-square সেনবাগে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে গুরুতর আহত fa fa-square হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ fa fa-square সুবর্ণচরে পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীতে সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট fa fa-square নোয়াখালীর কবিরহাটে দুই শতাধিক পাখিসহ আটক ২, অবমুক্ত শতাধিক fa fa-square সেনবাগে নিজ ঘর থেকে মুদি দোকানির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর খবর-

‘সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেল, মাঠ সংযুক্তি ভাতা, এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে নোয়াখালী এগ্রিকালচারাল ট্রেনিং ইনস্টিটিউট (এটিআই)-এর কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের দাবি—

‘সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা’ পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

বেসরকারি খাতে ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন নিশ্চিত করতে হবে।

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

এটিআই শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল হান্নান হৃদয় বলেন, “সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছেন। তাই আমরা আট দফা দাবি চূড়ান্ত করে বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছি। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করেও কোনো নোটিশ না পেয়ে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছি। ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’–এর ব্যানারে দেশজুড়ে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। নোয়াখালী এটিআই-এর শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন।”

কর্মসূচিতে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ’-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ৮ম পর্বের শিক্ষার্থী রায়হান উদ্দিন শামীম, সাবেক ক্যাম্পাস ভিপি রায়হান খান, শিক্ষার্থী রিয়াদ হোসেন, বর্তমান ক্যাম্পাস ভিপি ফয়সাল মাহমুদ শুভ, শিক্ষার্থী নওরিন হাসানসহ পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

নোয়াখালীতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আট দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি

প্রকাশিত: 11:16:29 am, Thursday, 4 December 2025