ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেগমগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর মাথায় সিলিং ফ্যান পড়ে গুরুতর আহত।

বেগমগন্জ প্রতিনিধি
এপ্রিল ২৬, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালে নিয়ামুল হাসান (১৭) নামে এক পরীক্ষার্থীর মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আহত নিয়ামুল হাসান দারুল ইসলাম মডেল একাডেমির ছাত্র এবং চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরীক্ষার সময় হঠাৎ শ্রেণিকক্ষের সিলিং ফ্যান খসে তার মাথার ওপর পড়ে গেলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পরপরই তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তারা শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। বিশেষ করে পরীক্ষাকেন্দ্রসহ সকল শ্রেণিকক্ষের ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত সংস্কার বা অপসারণের দাবি জানান তারা।

স্থানীয়দের মতে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দুর্ঘটনা ঘটছে, যা শিক্ষার্থীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: