ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. আইন বিচার
  2. আজ দেশজুড়ে
  3. আজকের সর্বশেষ
  4. আন্তর্জাতিক
  5. কৃষি সংবাদ
  6. খাদ্য ও পুষ্টি
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্টগ্রাম
  10. চাকরি-বাকরি
  11. ছড়া
  12. জাতীয়
  13. জাতীয়
  14. জীবনযাপন
  15. ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী বিভাগ দাবিতে জেদ্দায় প্রবাসীদের সভা

হিমেল আহাম্মেদ
এপ্রিল ২৫, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সৌদি আরবের জেদ্দায় প্রবাসীদের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বৃহত্তর নোয়াখালী সমিতি, জেদ্দার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ অংশ নেন।

সভায় বক্তারা বলেন, নোয়াখালী জেলা প্রাকৃতিক সৌন্দর্য, অর্থনৈতিক সম্ভাবনা এবং প্রবাসী আয়ের দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। নিজুম দ্বীপ, ম্যানগ্রোভ বন, হরিণ এবং ইকো-ট্যুরিজমের সম্ভাবনা, বাজরা শাহী মসজিদ, ডাকাতিয়া নদী ও চরাঞ্চলের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশ নোয়াখালীকে একটি স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

বক্তারা আরও বলেন, কৃষি, ব্যবসা এবং প্রবাসী আয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান থাকা সত্ত্বেও নোয়াখালী দীর্ঘদিন ধরে প্রশাসনিকভাবে অবহেলিত। তাই নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। এটি কোনো আবেগনির্ভর নয়, বরং একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত দাবি বলেও মন্তব্য করেন তারা।

জেদ্দা বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভাগ গঠনের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে কনসুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরণ, সংবাদ সম্মেলন এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত (সিআইপি)।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউসুফ খান, ওজিউল্লাহ মিয়া, আনোয়ার হোসেন, মোহাম্মদ নুর, সাইফুল ইসলাম মঞ্জু, মশিউর রহমান, বেলাল হোসেন এবং এম ওয়াই আলাউদ্দিনসহ আরও অনেকে।

সভায় বক্তব্য রাখেন মো. সাখাওয়াত, মাসুদ সেলিম, বাহার উদ্দিন বকুল, মনজুর হাসান আলভী, এ.এর নোমান, কামাল হোসেনসহ নোয়াখালীর বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা।

আমাদের সাইটে আমরা নিজস্ব সংবাদ তৈরির পাশাপাশি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সংবাদমাধ্যম থেকে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করে নির্ভুল সূত্রসহ প্রকাশ করে থাকি। আমরা সবসময় তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। তবে, যদি কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকে, তাহলে আমরা আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম বা নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। এই সাইটের সব ধরণের সংবাদ, আলোকচিত্র, অডিও এবং ভিডিও কন্টেন্ট কপিরাইট আইন দ্বারা সুরক্ষিত। বিনা অনুমতিতে এই কন্টেন্ট ব্যবহারের প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি এবং আইনত শাস্তিযোগ্য। আমরা আমাদের ব্যবহারকারীদের একটি সুরক্ষিত ও তথ্যবহুল অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের নিউজ সাইটের মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য ব্যবহারের আগে দয়া করে সেই তথ্যের উৎস যাচাই করতে ভুলবেন না। আপনাদের সমর্থন এবং সহযোগিতা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। আমাদের সাথেই থাকুন, সর্বশেষ খবর এবং নির্ভরযোগ্য তথ্য পেতে।
%d bloggers like this: