নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাডভোকেট আবদুর রহমান ও অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এ ছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী দিনের করণীয় নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এ সময় দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।