নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অগ্রণী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট ব্যবসা সমবায় সমিতির সভাপতি আবদুল মতিন লিঠন কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক এস আয় টিটু চন্দ্র দাস,
কর্মশালায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ শাহজালাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, ফেনী আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ হারুন অর রশিদ ভূঁইয়া।
সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের উপপরিচালক (ক্যাশ) মো. আব্দুর রউফ এবং সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি, বসুরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো. জাকের হোসেন।
কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে সাধারণ মানুষের করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মশালায় সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।