নোয়াখালীর সেনবাগে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে মো. ইয়াসিন নামে এক ট্রাক্টর চালককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) রাতে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে ট্রাক্টর চালক মো. ইয়াসিনকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন রোধে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।