জাতীয় পর্যায়ে আবারও স্বীকৃতি অর্জন করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট ব্যবসায়ী সমিতি। ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার পেয়েছে সমিতিটি।

রোববার (৮ নভেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সমিতির সভাপতি আবদুল মতিন লিটনের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি সমবায় আন্দোলনের অতীত সাফল্য স্মরণ করে বলেন, বর্তমানে এ আন্দোলন আগের মতো গুরুত্ব ও মনোযোগ পাচ্ছে না। সমবায় আন্দোলনকে আরও এগিয়ে নিতে সফল প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দেশব্যাপী তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমবায় খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বসুরহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আবদুল মতিন লিটন, সহসাধারণ সম্পাদক জায়েদুর রহমান রাজন, সহসভাপতি জামাল উদ্দিন টিপু এবং পরিচালক জামাল উদ্দিন মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তৃতীয়বারের মতো জাতীয় পুরস্কার অর্জনে সমিতির সদস্য ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে।