জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নোয়াখালীতে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে জেলা বিএনপি।

এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার সড়কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এ সময় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলামও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুর রহমান, আবু নাছের, অ্যাডভোকেট শাহাদাত হোসেন পিপি, বাবু কামাক্ষা চন্দ্র দাস, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, শাহ জাফর উল্যাহ পলাশ, জাহাঙ্গীর আলম কালা, ভিপি পলাশ, ভিপি জসিম, ভিপি শাহানা, ছাবের আহম্মেদ ও মিজানুর রহমান।

এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।